বিজয় বার্তা ২৪ ডট কম
পোলষ্টার ক্লাবের ব্যবস্থাপনায় মেতে উঠো বাঙ্গালী সংস্কৃৃতিতে এমন শ্লোগানেই বর্ণাঢ্য ঘুুড়ি উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (২৩ মার্চ) সাপ্তহিক ছুটির আনন্দকে যেনো আরও কয়েকগুন বাড়িয়ে তোলে, বাড়ির ছাদ থেকে বিপুলসংখ্যক মানুষ আকাশে ঘুরে বেড়ানো রং বে-রঙের এসব ‘প্রাণীর’ দৌড়ঝাঁপ মনভরে উপভোগ করে৷
বিকালে এ উৎসব আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনুু।
এ সময়ে তিনি বলেন, আগামীতে এই উৎসবের মাধ্যমে যেনো আবারো বাংলাদেশে সংস্কৃতিতে নারায়ণগঞ্জ নাম তুলেন সেই ব্যবস্থা করা হবে। উৎসবের মাধ্যমেই আত্মার আত্মীয় হয়। আগামীতে এই উৎসব আরও বড় করে উৎযাপনের লক্ষ্যে সহযোগিতা করা হবে।
প্লোরষ্টার ক্লাবের সভাপতি হাজী লোকমান আহম্মেদ’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাসুম কবীর’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন , জেলা আওয়ামীলীগের সদস্য শামসুজ্জামান ভাষাণী, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জসিম উদ্দিন, মো: আসলাম, আলমগীর কবির মুকুল প্রমুখ।


