বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচারকালে সিদ্ধিরগঞ্জ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪ হাজার ২শত ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। শামসুন্নাহার আক্তার @ শারমিন (৩৮) এবং ২। মোঃ সোহাগ ইসলাম (৩৫)। উক্ত অভিযানে আসামীদের হেফাজত হতে ৪২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী শামসুন্নাহার আক্তার @ শারমিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং মোঃ সোহাগ ইসলাম একই জেলার সদর মডেল থানাধীন তামাকপট্টি এলাকার মৃত মিসির আলী মেছের @ মিসার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে পেটের ভিতর নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
৪। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

