বিজয় বার্তা ২৪ ডট কম
“ পুলিশ ভাই আমাগো একটু যাইতে দেন । আমাগো নেতাকর্মীরা অপেক্ষা করছে । ওগো লাইয়া আমি চলে জামু ”। রবিবার ( ১ এপ্রিল ) সকাল এগারোটায় দিকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় লিফলেট বিতরণ কালে সদর মডেল থানার পুলিশ বাঁধা দেয় । এ সময় আবেগময় কন্ঠে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস সদর মডেল থানার ওসি ( অপারেশন ) জয়নাল আবেদিন কে এই ভাবে অনুরোধ বলে পুলিশ জনগণের বন্ধু । “আর আপনারা আমরা তো একই ”। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি চাষাড়া বালুর মাঠ ও গলাচিপা কলেজ রোড এলাকার বিভিন্ন স্থানে পথচারী , দোকানদার ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের হাতে বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন,জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মন্টু মেম্বার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি সহ অনেকেই ।

