বিজয় বার্তা ২৪ ডট কম
যথাযথ শোক প্রকাশ এবং শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলা ইউনিট উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
উক্ত শোক দিবস উপলক্ষে সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’ তে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংঘঠনের পাশাপাশি পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, নেতৃত্বে অত্র ইউনিটের সকল অফিসার ও ফোর্স স্ব-শরীরে হাজির হয়ে জাতির পিতাসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্বরণে যথাযথ সম্মান এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার অত্র কার্যালয়ে জাতির জনকের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। এছাড়াও জাতির পিতাসহ তার পরিবার এবং ১৫ই আগস্টে নিহত সকল শহিদের রুহের মাগফেরাত ও কল্যান কামানা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে অত্র অফিসের সকল অফিসার ও ফোর্সদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

