বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে ভেঙ্গে ফেলা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের জরাজীর্ণ সেই ভবন। সরিয়ে রাখা হয়েছে বিভিন্ন দফতরের সকল আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র। শুরু করা হয়েছে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজ। সর্বোচ্চ দরদাতা হিসেবে ভবন নির্মাণ কাজ শুরু করেছে এহসান এন্টারপ্রাইজ ও এস আর এন্টারপ্রাইজ। নির্মাণাধীন ৪তলা ভবনে উপজেলার সবকটি দফতর স্থাপনসহ থাকছে একটি হলরুমও। পুরাতন ভবন ভাঙ্গর কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে ২০১৮ সালের মধ্যেই নতুন ভবনে দফতরগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারবে। এটির নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ৪২ লাখ টাকা। এ সম্পর্কে বন্দর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ রাজিউল্লাহর সঙ্গে তিনি জানান,যতদ্রুত সম্ভব ভবনটির কাজ শেষ করা হবে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে সিডিউল অনুযায়ী কাজ করে সে ব্যাপারে গুরুত্ব দেয়া হবে। দীর্ঘ দিনের ব্যবহৃত জরাজীর্ণ ভবনটিতে এতদিন বিভিন্ন অফিসারদেরকে ঝূঁকির মধ্যে দায়িত্ব পালণ করতে হয়েছে আগামী বছর থেকে সেই ঝূঁকি আর থাকবেনা।
