বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত এমপি জননেতা বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান সহ তার পরিবারের সুস্থতা কামনায় পাইকপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের পাইকপাড়া এলাকায় জাতীয় পার্টির প্রবীন নেতা এজাজউদ্দিনের কাজী বাড়িতে
প্রয়াত নাসিম ওসমান স্মৃতি সংসদের ১৭ নং ওয়ার্ডের উপদেষ্ঠা কাজী ফয়সাল হোসেন জিকু ও উক্ত সংগঠনের সভাপতি কাজী নুর ইসলাম পরশ উদ্যোগে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা অলিউদ্দিন ভূইয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক নিজামউদ্দিন ও জাতীয় পার্টির প্রবীন নেতা মো. সিরাজও তানভীর সরদার সহ নাসিম ওসমানের স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা।
এসময় পারভীন ওসমান ও আজমেরী সহ তার পরিবারের সকল সদস্যদের কামনা করে ১৭ নং ওয়ার্ডের মসজিদে দোয়া প্রার্থনা করা হয়।

