বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মানব কল্যাণ পরিষদের যৌথ আয়োজনে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী আইলপাড়া এলাকায় সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদক বিরোধী গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মাদকবিরোধী লিফলেট ও পথসভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক বিপ্লব কুমার মোদক। তিনি বলেন জেলা প্রশাসন পাঠানটুলী আইলপাড়া এলাকাকে মাদকমুক্ত করার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আপনারা এলাকাবাসী সর্বাত্মক সঠিক তথ্য দিয়ে সহোযোগীতা করলে দ্রুত এই এলাকা মাদক মুক্ত করা হবে। সম্প্রতি এলাকায় মাদক বিরোধী সামাজিক আন্দোলনের কর্মীরা অনেক মাদক সন্ত্রাসের হামলা ও মামলার শিকার হয়েও সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। আমারা প্রশাসনের লোকজন সমাজকর্মীদের পাশে আছি এবং থাকব। পরিদর্শক তমিজউদ্দিন মৃধা বলেন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলুন তাহলেই দেখবেন মাদক বিক্রেতারা এলাকা ছেড়ে পালিয়েছে। পাঠানটুলী পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বলেন সমাজে যারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে তারাই মাদক সন্ত্রাসীধারা বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। আর মাদক বিক্রেতাদের পক্ষ নিয়েই এক শ্রেণির মানুষ সমাজ কর্মীদের সামাজিক কাজে বাধাগ্রস্থ করছে। সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খাজা মামুন বলেন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুললে আমাদের পরিবার ও সন্তানরা ভালো থাকবে। যারা মাদক বিক্রির সাথে জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। হাজীগঞ্জ কমিউনিটি পুলিশের সভাপতি শফিকুর রহমান রাজু বলেন মাদক বিক্রেতারা যত শক্তিশালীই হউকনা কেন তারা সমাজের ও দেশের শত্রু। মাদকবিরোধী লিফলেট বিতরণ ও পথসভায় আরোও উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এস আই আব্দুস সালাম, এস আই মোশারফ হোসেন, শিপাহী আমিনুল ইসলাম, বেলায়েত হোসেন, সাংবাদিক মনির হোসেন সুমন, পুরাতন আইলপাড়া জামে মসজিদ কমিটির সহ সভাপতি মোঃ ফালু মিয়া, পাঠানটুলী পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আব্দুর রব ভূইয়া, অর্থ সম্পাদক মোঃ আলী হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, ১০ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক হাজী সিরাজ, সমাজকর্মী মোঃ সেলিম, বাবু, ইমতিয়াজ ভূইয়া সহ অন্যান্য। মানব কল্যাণ পরিষদ কার্যালয় থেকে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও পথ সভা শুরু হয়ে উত্তর হাজীগঞ্জ, পাঠানটুলী কবরস্থান রোড, নতুন আইলপাড়া, পাঠানটুলী বাজারে গিয়ে শেষ হয়। ঐ সময়ের মধ্যে পাঠানটুলী বাসষ্ট্যান্ডে মাদক বিরোধী ষ্টিকার বিভিন্ন গাড়িতে লাগানো হয়। পরিশেষে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া বলেন মাদক সন্ত্রাসীদের দ্বারা হামলা মামলা যতই আসুক মাদক বিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব। মাদক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আহবান জানিয়ে প্রশাসনিক সহযোগীতা কামনা করেন মান্নান ভূইয়া।

