বিজয় বার্তা ২৪ ডট কম
অপরাধীদের অভয়ারন্য হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী আইলপাড়া এলাকার অস্ত্রধারি মিষ্টি নাটকের নায়ক শাহজাহান গ্রেফতার হয়ে জেল হাজতে থাকলেও এলাকায় সক্রিয় রয়েছে তার মাদক সন্ত্রাসী বাহিনী। জেলে থেকেই শাহজাহান নিয়ন্ত্রণ করছে পুরো এলাকা। আর এলাকায় শাহজাহানের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত মাদক সন্ত্রাসী শহিদুল্লাহ ওরফে কালা মানিক, পুলিশ সোর্স হিয়াইল্যা ইয়াছিন, অস্ত্রধারি সাইদুল ও চাঁদাবাজ হিমেল এলাকায় প্রকাশ্যে থেকেই বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ নিরব ভুমিকা পালন করায় এলাকাবাসী দারুন ক্ষোভ প্রকাশ করছে। জানাযায়, সম্প্রতি দুর্ধর্ষ কিলার মাষ্টার দেলু র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হলে দেলুর কেইস পার্টনার অস্ত্রধারি সন্ত্রাসী শাহজাহান এর নেতৃত্বে পাঠানটুলী এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন। মিষ্টি বিতরণের সময় শহিদুল্লাহ, ইয়াছিন, আব্দুল বারী, নাজিম, পিলার মনির, স্বপন সহ আরও কয়েকজনের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পরলে প্রশাসনের নজরে পড়ে। এরপরই জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ভুমিদস্যু শাহজাহানকে গ্রেফতার করলেও বাকীরা রয়ে যায় অধরা। বর্তমানে শাহজাহানের সা¤্রাজ্য চালাচ্ছে ডিএইচ বাবুল ও শহিদুল্লাহ। এই বাহিনীর অন্যতম সদস্য সজিব, রাশেদ, রাজিব, রহমত উল্লাহ, কেরাম বাবুল, নাছির উদ্দিন, শওকত আলী মোহন, ইস্তি ও চঞ্চল। এলাকায় উক্ত মাদক সন্ত্রাসীদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। অন্যদিকে সম্প্রতি সমাজকর্মীদের হয়রানী করতে শাহজাহান, শহিদুল্লাহ বাহিনী আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকার নামধারী পঞ্চায়েত কমিটির নেতাদের মাদক সন্ত্রাসীদের পক্ষে গণস্বাক্ষর নিয়ে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে জমা দিয়েছিল। সেই গণস্বাক্ষরে উল্লেখ করেছিল সন্ত্রাসী শাহজাহান, শহিদুল্লাহ, ইয়াছিন, হিমেল, জামান, সাইদুল সহ আরও কয়েকজন সন্ত্রাসী এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। এখন সেই গণস্বাক্ষরকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
