বিজয় বার্তা ২৪ ডট কম
পাটকে কৃষি পণ্য ঘোষণা তা বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ পাট সমিতির সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন । সোমবার সকালে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই দাবি জানান।
তিনি বলেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চকে বিশ্ব পাট দিবস হিসেবে ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাট শ্রমিকদের ভালোবাসতেন। শেখ হাসিনা তাদের ভালোবাসেন বলেই পাটের জন্য প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। তাই আমারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা ও তা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পাট সমিতির কার্যকরী সদস্য গোপাল চন্দ্র তালুকদার, মো. নুর হোসেন, এবিএম সামসুদ্দিন, মো. তোফাজ্জল হোসেন, আরজু রহমান ভুঁইয়া, কামরুল ইসলাম বুলবুল সহ অনেকেই।
এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ পাট সমিতির উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী আয়োজন করা হয়। র্যালী পাট সমিতির কার্যালয়ে সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

