প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
অদ্য ২২ ফেব্রুয়ারি ২০১৮ ভোর ০৪০০ ঘটিকায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার এ টি এম রেজাউল হাসান, (সি), বিসিজিএম, পিসিজিএমএস, বিএন এর সার্বিক দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ, বিএন এর তত্ত্বাবধানে টিম লিডার পেটি অফিসার এম মাসুদ রানা এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লৌহজং থানাধীন মাওয়া ফেরীঘাট এলাকায় মালিক বিহীন অবস্থায় অবৈধভাবে পরিবহনকৃত শাড়ি ১৮০ পিচ, থ্রি-পিচ ১২৬ টি ও কানের দুল সিটি গোল্ড ৩৮,৮০০ জোড়া জব্দ করে যা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের গুলিস্থানস্থ গোডাউনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত অবৈধ মালামালের আনুমানিক মূল্য টাকা ৩৯,৪৪,০০০/০০ (টাকা ঊনচলিশ লক্ষ চুয়ালিশ হাজার মাত্র)।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ, বিএন বলেন আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অঙ্গীকারাবদ্ধ। চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী জিরো টলারে›স নীতি অনুসরণ করে।
