বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড পাইকপাড়া এলাকায় জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে মিছিল ও গণসংযোগ করেন ছাত্রলীগ নেতা রাগিব হাসান ভূঁইয়া রনক।
রবিবার (১১ই নভেম্বর) বিকাল ৩টায় নগরীর ১৭নং ওয়ার্ড পাইকপাড়া ভূঁইয়াপাড়া এলাকা হতে আরম্ব হয়ে মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচারণা ও নৌকায় ভোট প্রার্থনা করা হয়।
জয় বাংলার স্লোগান আর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক সম্বলিত লিফলেট মিছিল থেকে বিতরণ করা হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান সহ নারায়ণগঞ্জ এর ৫টি আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সকল জনসাধারণকে আহবান করেন ছাত্রলীগ নেতা ও জাগ্রত সংসদ এর সভাপতি তারুণ্যের অহংকার রাগিব হাসান ভূঁইয়া।
মিছিলকালে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে নেতা কর্মীরা জনগনের কাছে অনুরোধ জানায়।
নৌকার প্রচারনায় মিছিল ও গণসংযোগে উপস্থিত ছিলেন, আদিল হাসান সাজিদ, ফাহাদ হাসান ভূঁইয়া, মোঃ সুমন, শাহরিয়ার সাঈদ অন্তর, আরাফাত রহমান ইমু, সচ্ছ, জাহিদ, মিশুক, আলাল, তপু, রাসেল, রমজান মিয়া, দুঃখু ভূঁইয়া, রশিদ ভূঁইয়া, সৌমিক সাহা প্রমুখ।
