বিজয় বার্তা ২৪ ডট কম
সমাজের অবহেলিত মানুষদের পাশে দাড়ান প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। কর্মব্যস্ততার সাথে আমরা ভুলে গেছি ঐ সকল মানুষদের যারা প্রতিদিন এক বেলা আহার যোগাতে হিমসিম খাচ্ছে। সারা দেশে প্রতিটি জেলায় দেখতে পাওয়া যায় পথচারী শিশুরা অনাহারে দিন যাপন করছে। যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল বই খাতা, কলম কিন্তু বাস্তবে দেখা যায় তারা পথে ঘাটে কাগজ কিংবা প্লাষ্টিকের ডিব্বা সংগহ করে তা বিক্রি করে বাবা মায়ের জন্য আহার যোগাচ্ছে। এই সকল নানান বাস্তব চিত্ররুপ দেখে পবিত্র রমজান মাসে পথচারী শিশু ও দুস্থ্য গরিবদের নিয়ে এক সাথে বসে ইফতারের উপভোগ করার ভিন্নরকম আয়োজন করেন বাংলাদেশ হর্কাস লীগের সভাপতি আবদুর রহিম মুন্সী ও অন্যান্য নেতৃবৃন্দ।
গতকাল নগরীর শহীদ মিনারে পথচারী শিশু ও গরিব দুঃখীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ হর্কাস লীগ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কথার সম্পাদক আরিফুজ্জামান আরিফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, বন্দর থানা সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদউল্লাহ,দৈনিক ভোরের কথার সহ-সম্পদাক সৈয়দ গোলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ হর্কাস লীগ মোঃ নাসির উদ্দিন। সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক ভোরের কথার চিফ ফটো সাংবাদিক মোঃ নাদিম আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ হর্কাস লীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের পথচারী শিশু ও গরিবদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
