বিজয় বার্তা ২৪ ডট কম
নয়াপল্টনে বুধবার (১৪ জুন) যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ নারায়নগঞ্জ জেলার মতবিনিময় সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ন্যাপ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মো. কামাল ভুইয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, এনপিপি যুগ্ম মহাসচিব মুহম্মদ ফরিদউদ্দিন, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, জেলা যুগ্ম আহ্বায়ক অজিউল্লাহ অজু, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল কাউছারী, ওলামা ন্যাপ সমন্বয়কারী মাওলানা জাকির হোসেন বাহাদুর প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকার বিএনপি সহ ২০ দলকে আবারো নির্বাচনের বাইরে রাখতে চায়। ২০ দল নির্বাচনে আসলে তাদের যে কী পরিণতি হবে, তারা গোপন খবর নিয়ে তা জেনে গেছে। সেজন্যই তারা নানাভাবে হয়রানি করছে যাতে বিএনপি ও ২০ দল নির্বাচনে না আসে। তিনি বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধিন ২০ দলকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। এ দেশে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়।
