বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশীপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এম. সাইফ উল্লাহ বাদলের সমর্থনে উন্নয়ন চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কাশীপুর হাটখোলা মাঠে কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল, প্রধান বক্তা হিসেবে ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ মিজানুর রহমান সজীব, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, কাশীপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দার, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক আমির উল্লাহ রতন, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, অনুষ্ঠানটি সার্বিক তত্ত্ববধানে ছিলেন, আরব আমিরাত শাখা আওয়ামীলীগের যুবলীগের সহ সভাপতি জিএম রাজু ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভ, মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে মাসুদ (কাউসার), সমাজ সেবক আমজাদ সরদার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা রিয়াজউদ্দিন কবির ও কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন আরান, ছাত্রলীগ নেতা আরাফ উল্লাহ মহান, হাসান কাইফ, নাইমুর রহমান মিহাদ সহ অন্যান্যরা।
চিত্র প্রদর্শনীতের সাইফু্ল্লাহ বাদল চেয়ারম্যান থাকাকালীন কাশীপুর ইউনিয়নের তার সকল উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।
এসময় এবার কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম সাইফুল্লাহ বাদলকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে আলোচনা সভা শেষে একটি কনসার্ট এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

