বিজয় বার্তা২৪ ডটকমঃ
নেদারল্যান্ডস সফরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। টেন্ডাই চাতারার দূরন্ত বোলিংয়ে ১৪২ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। জবাবে ১১৮ বল আগে জয় পায় জিম্বাবুইয়ানরা।
আগে ব্যাট করতে নেমে ৪০ রানে ৮ উইকেট হারায় নেদারল্যান্ডস। লোগান ফন বিক ও টিম ফন ডারের ব্যাটে মান বাঁচায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত থাকেন ফন বিক। ফন ডার করেন ৩৪ রান।
১২ ওভার ১ বল আগে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৩৪ রান খরচায় ৫ উইকেট নেন টেন্ডাই চাতারা। এফপফু নেন তিন উইকেট।
ছোট টার্গেটে শন আরভিনের ৪৪ আর সিকান্দার রাজার অপরাজিত ৩১ রানে সহজ জয় পায় জিম্বাবুয়ে।

