বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। নতুন কমিটি ঘোষনা হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু মুজিব আদর্শের সৈনিক জননেতা সাংসদ শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দীর্ঘ ৭ বছর জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। নেতৃত্ব দেওয়ার সময় আমাদের কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। নেতৃত্বের ব্যর্থতাগুলো নিজের কাধে নিলাম আর সফলতাগুলো নতুন কমিটিকে দিলাম।

নতুন কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে যারা আসছেন তারা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত সন্তানরাই ছাত্রলীগ করে। তার আদর্শ বুকে ধারন করে একনিষ্টভাবে দেশের জন্য কাজ করবে তারা। শেখ হাসিনার ভিষণ বাস্তবায়নের মধ্য দিয়ে সোনার বাংলা গড়ে তোলার লক্ষে কাজ করে যাবে সব সময়। রাজনীতি কোন উপার্জনের উৎস নয়। রাজনীতি হচ্ছে দেশপ্রেমে জাগ্রত হয়ে মানুষের সেবা করা। আর তাদের সেবার জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি জননেতা শামীম ওসমান নেতৃত্বে একনিষ্টভাবে কাজ করে যাবে।
বৃহস্পতিবার রাতে জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি এসব কথা বলেন।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি ও সফলতা কামনা করছি। নতুন কমিটি ঘোষনা হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেতা সাংসদ শামীম ওসমান ও অয়ন ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজ সাড়ে ১১টায় ২ নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সদ্য নির্বাচিত সভাপতি আজিজুর রহমান আজিজ এর আগে জেলা ছাত্রলীগের পুরান কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন ও নির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম র্যাফেল প্রধান পুরান কমিটির সহ সভাপতি ছিলেন।
অপরদিকে মহানগর ছাত্রলীগের সদ্য নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এর আগে মহানগর ছাত্রলীগের ছাত্রলীগের পুরান কমিটির আহ্বায়ক ছিলেন ও নির্বাচিত সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু পুরান কমিটির যুগ্ন আহ্বায়ক ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায়।



