BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নেতাকর্মীদের নিজ নিজ উদ্যোগে নৌকার জন্য কাজ করতে হবে-জাফরউল্লাহ

bijoy barta by bijoy barta
ডিসেম্বর ৯, ২০১৬
in সদর থানা
0
নেতাকর্মীদের নিজ নিজ উদ্যোগে নৌকার জন্য কাজ করতে হবে-জাফরউল্লাহ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভীর তথা নৌকার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তার জন্য আওয়ামীলীগ হতে নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির ১৩ জন সদস্য নাসিক ২৭ টি ওয়ার্ডে ওয়ার্ডে নৌকার প্রার্থীর জন্য গনংযোগ ও ভোট চাইবে। যারা দল এবং নৌকাকে ভালবাসে তাদেরকে কোথায় কি হচ্ছে বলার দরকার নাই। সবাই নিজ নিজ উদ্যোগে দল ও নৌকার জন্য কাজ করতে হবে। ২২ ডিসেম্বর নির্বাচনের দিন কেউ ঘরে বসে থাকবেন না। ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে উৎসাহী করতে হবে ।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নাসিক নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একমাত্র আওয়ামীলীগ তথা শেখ হাসিনা সরকারের পক্ষে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমান করতে হবে। কারন আগামী ২০১৮ সালে জাতীয় নির্বাচন। তাই এই নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।এই সরকার পক্ষ সব নির্বাচনই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সম্ভব।

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জে আমাদের সকল সম্প্রদায়ের সজনপ্রীতি আছে। আমি ঈদে যেমন ঈদগাহ সাজিয়ে দিয়েছি ঠিক হিন্দু সম্প্রদায়ের পূজার সময়ে তাদের মন্দির সাজিয়ে দিয়েছি। বৌদ্ধ খ্রিষ্টানদেরও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করেছি।  আমি সকল সম্পাদায়ের মানুষকে সমানভাবে ভালবাসি। তাই সবাই আমার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ।

মহানগর পূজা উদৃযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা কর্মীরা ইতিমধ্যে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে কাজ শুরু করেছে। এখানো আমরা প্রায় ৫০ হাজার ভোটারদের প্রতিনিধিগন উপস্থিত আছে। তাই ২৭ টি ওয়ার্ডে ওয়ার্ডে নৌকার প্রার্থীর জন্য গনংযোগ ও ভোট চাইবে পূজা উদযাপন নেতা কর্মীরা। এ সময়ে তিনি নাসিক নির্বাচন পরিচালনা কমিটিতে পূজা উদযাপনের নেতা কর্মীদের সদস্য করতে অনুরোধ জানান।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর সাহা’র সভাপতিত্বে এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চলনায় এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার ওকিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দী, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির জেলা সভাপতি কমলেশ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সাহা, প্রচার সম্পাদক পরশ চৌধুরী, মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা বাসুদেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমল, বন্দর থানা সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস সহ আরো অনেকে।15355861_659347564243794_169098228_n1

পরে

কাল আসছেন বিএনপি মহাসচিব, নামছেন শামীম ওসমানের সমর্থকেরা

আগে

নাসিকে সেনা মোতায়েনের বিকল্প নেই : রিজভী আহমেদ

আগে
অন্য দেশের স্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র : রিজভী

নাসিকে সেনা মোতায়েনের বিকল্প নেই : রিজভী আহমেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.