বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিহাসিক নুর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, ’৯০-এর সৈরশাসকের মতোই সরকার পরিবর্তনের সকল গণতান্ত্রিক পথ বন্ধ করে বর্তমান সরকার দেশকে ইতোমধ্যেই সংঘাত ও সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে। ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার ওয়াদা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে তারা জনগণের সাথে চরম বিশ^াস ঘাতকতা করেছে। যে কোন শাসনামলের চাইতে এখন চালের দাম সর্বোচ্চ। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ঘরে ঘরে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি চুরান্ত বিচারে তাদের ধাপ্পাবাজি রাজনীতিরই মুখোস উন্মোচন করেছে। বিরোধী পক্ষের সভা সমাবেশে নিষেধাক্কা, পুলিশি নির্যাতন, দেশজুড়ে হত্যা খুন গুম আজ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। তিনি বলেন নুর হোসেনের স্বপ্নের গণতন্ত্র যেমন বাস্তবায়িত হয়নি তেমনি দেশও মুক্ত হয়নি স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে।
আবু হাসান টিপু বলেন অবিলম্বে বিরোধী রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সরকার পরিবর্তনের একটি গণতান্ত্রিক পথ বের করা এখন সকারেরই প্রধান দায়িত্ব। এক্ষেত্রে ব্যার্থ হলে ’৯০-এর সরকার পরিবর্তনের ভয়াবহ পরিনতি এ সরকারকেও বরণ করতে হবে।
আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির উদ্যোগে হাজীগঞ্জ বাজারে শ্রমিকনেতা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাতে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন, আল আমীন, জয়নাল আহমেদ প্রমূখ।
