বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ বলেছেন, যারা জনসেবা করে তারা কোন কিছু পাওয়ার আশায় করে না। আপনি আজকে মৃত্যুবরণ করলে কালকে আপনাকে মানুষ ভুলে যাবে। কিন্তু আপনি যদি জনগনের কল্যাণে যদি কাজ করে যান তাহলে আপনাকে মানুষ কখনোই ভুলতে পারবেনা। এটা পরকালেও আপনার মুক্তির পথ করে দেবে।
শুক্রবার(১২ফেব্রুয়ারি)মুজিবশতবর্ষ পালন উপলক্ষে বন্দরের ফরাজিকান্দা, ঘারমোড়া, আলীনগর এবং কল্যান্দি এলাকায় শীতার্তদের মাঝে প্রায় ৫শত কম্বল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অনেকেই আমার নির্বাচনের বিষয়ে বলেন। আমি বলতে চাই নির্বাচন করি আর না করি মানুষের পাশে সবসময় আছি এবং থাকব।
আমি চেয়ারম্যান হতে চাইনা।আমি আপনাদের ভালোবাসা চাই। আমি আপনাদের ডাকে সাড়া দিতে চাই। কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান থেকে উচ্চ পদে আমি।আমি চেয়ারম্যানী করতে আগ্রহী নই কিন্তু এই কলাগাছিয়াবাসীর সাথে থেকে গরিব-দুঃখি মানুষদের খেদমত করতে আগ্রহী।
কম্বল বিতরনী অনুষ্ঠানের প্রতিটি স্পটে উপস্থিত ছিলেন,সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,ইউনিয়ন,ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কৃষকলীগের সাবেক সভাপতি রহমত উল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ, ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি শহিদ হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, ফরাজীকান্দায় ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আলম মেম্বার,২নং ওয়ার্ডে তথা আলীনগরে আ’লীগ নেতা মোঃ হারিছউদ্দিন এবং ৩নং ওয়ার্ড তথা ঘারমোড়ায় সাবেক কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

