বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীক পেয়ে তার প্রতিক্রিয়ায় বলেনন, নারায়ণগঞ্জে ধানের শীর্ষের জোয়ার বইছে। সরকার দলীয় প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করছেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা আইভির পক্ষে কাজ করছেন । নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমি আশা করি নির্বাচন কমিশন ও এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।
সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে প্রতীক নিতে আসেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

