বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ ইং নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবী পরিষদে এড. হাসান ফেরদৌস জুয়েল সভাপতি পদে ৪৬৬ ভোট পেয়ে ও এড. মুহাম্মদ মোহসীন মিয়া সাধারণ সম্পাদক পদে ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত এড. জহিরুল হক পেয়েছেন ৪৩৫ ভোট। সাধারণ সম্পাদকের প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত এড. আবদুল হামিদ খান ভাষানী ভুইয়া ৪১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
আরো যারা আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা হলেন, আওয়ামীলীগ সমর্থিত যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান ৪৮৪ ভোট, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল ৫৪৮ ভোট, অপরদিকে কার্যকরী সদস্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড. আল আমিন ৪৬০ ভোট ২য় হয়েছেন। এড. রোমেনা আক্তার ৪৪৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন এবং এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া ৪২৯ ভোট পেয়ে ৫ম হয়েছেন। এসময় আওয়ামীলীগ সমর্থিত আইনজীবী ও নেতৃবন্দ জয়ের উল্লাসের শ্লোগান দিয়ে মিছিল করেন।
শান্তিপূর্ণ ভাবে ও উৎসব মোখর পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে ভোট গ্রহন শুরু হয়। এর পর একে একে ভোটার গন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেল ৫ টায় শেষ হয় ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট গননা কার্যক্রম। ৩০ জানুয়ারী অনুষ্ঠিব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৯২৮ টি । এর মধ্যে মোট ৯১৩ জন ভোট প্রদান করেন। নির্বাচনে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে সদা তৎপর ছিলেন জেলা আইনশৃংখলাবাহিনীর সদস্যরা।
নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ১৭টির মধ্যে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি,সম্পাদক সহ ২টি ও কার্যকরী সদস্য ৩ সহ মোট ৬ জন প্রার্থী জয়লাভ করেন।এদিকে বিএনপিপন্থী আইনজীবী প্যাণেলের বাকি ১১ জন প্রার্থী জয়লাভ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এড. আক্তার হোসেন ফলাফল প্রকাশ করেন এবং তিনি জানান, শান্তিপূর্নভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। বেসরকারীভাবে ফলাফল করা হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু হতে আইনজীবীদের সহযোগীতা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নির্বাচনে নির্বাচন কমিশনার এড. মোফাজ্জল হোসেন নান্নু, এড. নুরুল হুদা, এড. মাহাবুবুর রহমান মাসুম, এড. কামরুন্নাহার বেগম।
আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, কেন্দ্রিয় উপকমিটির নেতা এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, এড. ইকবাল পারভেজ, সাংগঠনিক মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা সেচ্ছাসেবকলীগে সভাপতি জুয়েল হোসেন,সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি,সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।




