বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নিম্ন আয়ের তিন হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেড এন গ্রুপের কর্নদার ও এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান।
মঙ্গলবার সকাল ১০ টায় শহরের বাপ্পি চত্বর এলাকা থেকে এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কয়েকটি পরিবারের মাঝে বিতরণ করে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে এক যোগে সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা এলাকায় ছাত্রলীগের নেতৃবন্দ বিভিন্ন এলাকায় অয়ন ওসমানের এই খাদ্য সামগ্রী তাদের মাঝে পৌছে দেয়।
বিতরণের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগরের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো দেশের যখন কর্মসংস্থান বন্ধ সেখানে দিনে এনে দিন খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। আর এসব খেটে খাওয়া নিম্ন আয়ের অসহায় মানুষের কথা চিন্তা করে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন অয়ন ওসমান। তিনি তার নিজের অর্থায়নে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন এসব অসহায় পরিবারের মাঝে। এছাড়া এর মধ্যে তিনি ১০ হাজার মাস্ক ও স্যানিটাইজারও ডিসি এসপি বরাবর দিয়ে বিতরণ করেছেন। অতীতেও যখন কোন নারায়ণগঞ্জে সমস্যা দেখা দিয়েছে তখন তিনি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশে যখন ডেঙ্গুর মত মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল তিনি তখন তার নিজ অর্থায়নে বিভিন্ন এলাকায় মশার ওষধ ছিটিয়েছিলেন।এছাড়া তিনি বিভিন্ন মাদ্রাসার এতিমদের জন্য, অসহায় শিক্ষার্থীদের পড়ালেখার খরচ এবং অনেক গরীব মানুষের চিকিৎসা ব্যবস্থাও নিজের অর্থায়নে করে দিয়েছেন।

