বিজয় বার্তা ২৪ ডট কম
হাটি হাটি পা পা করে সংবাদ পরিবেশনে দীর্ঘ এক বৎসর অতিবাহিত করলো সামাজিক গণমাধ্যম ‘নিউজ ব্যাংক ২৪ ডট নেট’ অনলাইন নিউজ পোর্টাল। ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনলাইনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।
সোমবার (৩০শে অক্টোবর) বাদ মাগরিব নিউজ ব্যাংক ২৪ ডট নেট এর প্রধান কার্যালয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিপরীতে পৌর মার্কেটস্থ অফিসে সংবাদ কর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নিউজ ব্যাংক ২৪ এর সম্পাদক ও প্রকাশক আল মামুন খান, উপদেষ্টা সম্পাদক রাগীব হাসান ভূইয়া রনক, কিডস্ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক রূদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক সেলিম আহম্মেদ ডালিম, নিউজ ব্যাংক ২৪ এর সহ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, স্টাফ রির্পোটার তপু মন্ডল, ফটো সাংবাদিক আল আমিন, ফটো সাংবাদিক রিপন মাহমুদ, ফটো সাংবাদিক জুম্মন সোহেল, ফটো সাংবাদিক মোঃ রাজু খন্দকার, হিউম্যান রাইটস্ সোসাইটি নাঃগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান বাদল প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাইতুল ইজ্জত জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল বাছেদ। দেশের সকল গণ মাধ্যম কর্মী এবং সমাজের সর্বস্থরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
