BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

না.গঞ্জ ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

BIjoyBarta24 by BIjoyBarta24
ডিসেম্বর ১৭, ২০১৭
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
না.গঞ্জ ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারেও নারায়ণগঞ্জের ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠানটির সদস্য ভুক্ত জীবিত ও মৃত মোট ৩৭জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। তবে সংবর্ধনা অনুষ্ঠানে এসে ক্লাবের সদস্যদের উপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা। বিশেষ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১১জনকে মরনোত্তর এবং ২৬জন জীবিত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ ক্লাবে ১৩০০’র অধিক সদস্য রয়েছে। আজকে ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে। অথচ এখানে উপস্থিতি সংখ্যা আমাদেরকে খুবই হতাশ করেছেন। যতজন মানুষ এখানে উপস্থিত হয়েছেন তার মধ্যে আমাদের মা বোনের সংখ্যাই বেশি। অন্য সদস্যরা হয়তো ক্লাবের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আজকে এমন অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে হয়তো আমরা মুক্তিযুদ্ধে গিয়ে ভুল করে ছিলাম। তাই আমাদের সংবর্ধনা দিতে ডেকে আনার পরও এখানে সদস্যদের উপস্থিতি এতো নগন্য। আমরা বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গিয়ে ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা কাজ করে যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে। আমরা মুক্তিযোদ্ধারা সময় উন্নয়নের পাশে থাকবো।

জেলা কমান্ডারের বক্তব্যের পর পর বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসামন। তিনি বলেন, আজকে সদস্যদের উপস্থিতি নিয়ে জেলা কমান্ডার দু:খ প্রকাশ করেছেন। কিন্তু আমি বলবো এতে দু:খ পাওয়ার কিছু নাই। কারণ আজকে যারা এখানে উপস্থিত নাই তারা হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অজ্ঞ। কারণ তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ২১ বছর বিকৃত এবং ভুল ইতিহাস জেনেছে। কিন্তু এতে তাদের কোন দোষ নাই। আমরা মুক্তিযোদ্ধারাও ওই ২১ বছর জয় বাংলা বলতে সাহস পাই নাই। বঙ্গবন্ধুকে হত্যার পর কোন প্রতিবাদ করতে সাহস পাই না। কিন্তু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। দেশের বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। ভবিষ্যতে এটি আমাদের জন্য ভাল সুফল বয়ে আনবে দেশের জন্য। যারা আজকে এখানে উপস্থিত হননি যারা ২১ বছর ভুল ইতিহাস শিখেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে। আপনারা সেই প্রামান্য চিত্রটি দেখবেন। সেই সাথে ক্লাব কর্তৃপক্ষ এই ভিডিও চিত্রটি কেবলে প্রচার করবেন। আমি আশাবাদী আজকে যারা এখানে উপস্থিত হয়নি আগামী বছর তারাই তাদের সন্তানদের সাথে নিয়ে এখানে উপস্থিত হবেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবেন। এতে করে দেশের ভবিষ্যত প্রজন্মের মাঝে দেশে প্রেম তৈরি হবে। দেশের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি তাদের সম্মান আরো বৃদ্ধি পাবে।

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাভোকেট হোসনে আরা বেগম বাবলী এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জের ক্লাবের সহ সভাপতি ডাক্তার ফেরদৌসুর রহমান।

অনুষ্ঠানে মরনোত্তর সংবর্ধনা প্রদানকারীদের মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান, এম.এ. আউয়াল, মহিউদ্দিন আহমদ খোকা, নুরু মিয়া চৌধুরী বাচ্চু, মোস্তফা সারোয়ার, মনির হোসেন, দেলোয়ার হোসেন, মোবারক হোসেন, গিয়াস উদ্দিন আহমেদ বীর প্রতীক, আব্দুল হামিদ, আফজাল হোসেন।

জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী, মঞ্জুরুল হক, খবির উদ্দিন আহমেদ, আব্দুল কাদির, ফয়েজুর রহমান, আব্দুর রাশেদ রাশু, ফরিদা আক্তার, আমিনুর রহমান, হাসান ভূইয়া, আজহার হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল কাদের, আব্দুল কাদির দেওয়ান, মোসলেহ উদ্দিন আহমেদ দিপ্টি, শাহ জালাল, এস এম মোসলেহ উদ্দিন, তমিজ উদ্দিন রিজভী, মোহাম্মদ মহিউদ্দিন, মনির উদ্দিন আহমেদ, ওসমান গনি ভূঁইয়া, শাহ আলম চৌধুরী, শেখ হায়দার আলী পুতুল, শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ শহীদুল্লা।

পরে

জাতির জনকের কল্যানের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি-মেয়র আইভী

আগে

রাজনীতি মানে টেন্ডারবাজী কিংবা মাস্তানী নয়-আনোয়ার হোসেন

আগে
রাজনীতি মানে টেন্ডারবাজী কিংবা মাস্তানী নয়-আনোয়ার হোসেন

রাজনীতি মানে টেন্ডারবাজী কিংবা মাস্তানী নয়-আনোয়ার হোসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.