বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের স্বরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর শহরের কালিবাজারে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইকবাল রুমি, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য সমকালের জেলা প্রতিনিধি এম.আর মিঠু , জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি তাপস সাহা, সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক মোঃ এনামুল সিদ্দিকী সহ অনেকেই ।
পরে প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।

