বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, নাসিম ওসমান শীতলক্ষ্যা সেতুকে নিয়ে স্বপ্ন দেখে ছিলেন। কিন্তু তিনি সেটা পূরণ করে যেতে পারে নাই। আজকে যখন সেতুর চুক্তি স্বাক্ষরিত হয় তখন আমরা দুটি ভাই সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমরা একজন আরেকজনের দিকে তাকাতে পারছিলাম না। আসলে যাদের মাঝ থেকে একজন হারিয়ে যায় হারিয়ে যাওয়ার বেদনা শুধু তারাই বুঝতে পারে। আজকে নাসিম ওসমানের স্বপ্নের শীতলক্ষ্যা সেতু বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই সেতুর জন্য নাসিম ওসমান অক্লান্ত পরিশ্রম করে ছিলেন। আজকে এই সেতুর কৃতিত্ব মরহুম নাসিম ওসমানের। আর এ স্বপ্ন বাস্তবায়ন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নে যথেষ্ট সহযোগীতা করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের। শুক্রবার জুম্মা নামাজের সময় শহর ও বন্দরের প্রত্যেকটি মসজিদে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন। সেই সাথে মরহুম নাসিম ওসমান যেন বেহেস্ত নসিব পায় সেই দোয়া করবেন। আর কোন ঝগড়া বিবাদ নয়। অতীতে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে। সেগুলো ভুলে গিয়ে আমাদের সামনের দিয়েক এগিয়ে যেতে হবে। যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে হবে। আমাদের সকল জনপ্রতিনিধিদের মাঝে ঐক্য রাখতে হবে আর আমরা যে যেই দলই করি না কেন আমাদের লক্ষ্য একটাই থাকতে হবে আর সেটা হচ্ছে নারায়ণগঞ্জের উন্নয়ন। কথা গুলো বলার সময় নিজের অজান্তেই কেঁদে ফেলেন সংসদ সদস্য সেলিম ওসমান।
বুধবার সকালে ঢাকায় সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর রাতে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সকল জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সেই সাথে নারায়ণগঞ্জ-বন্দরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ও নাসিম ওসমানের স্বপ্ন শীতলক্ষ্যা সেতু চুক্তি স্বাক্ষরিত হওয়ায় শুক্রবার জুম্মা নামাজের সময় শহর ও বন্দরের প্রতিটি মসজিদে শোকরিয়া ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও জুম্মা নামাজের পর বন্দর নবীগঞ্জ সংলগ্ন সমরক্ষেত্র মাঠে সর্ব দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশ গ্রহণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ও বন্দরের সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, পরিচালক হুমায়ন কবির শিল্পী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আবুল খায়ের ভূইয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কমল, সাংগঠনিক সম্পাদক খান মাসুদ সহ আওয়ামীলীগ জাতীয় পার্টি সহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
