বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নন্দিত জননেতা নারায়ণগঞ্জ -৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর শহরের কলেজ রোড এলাকায় প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের একমাত্র পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের একমাত্র পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান, নাতী আলিফ ওসমান, নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দারুন সহ অনেকেই ।
এ সময় প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত ও ওসমান পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের পেশ ঈমান হযরত মাওলানা রফিকুল ইসলাম।
