বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত সাংসদ নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস’র উদ্যোগে গরিব ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সোমবার ( ৩০ এপ্রিল ) দুপুরে চাষাঢ়াস্থ গোপীনাথের নিজ বাসভকনের সামনে এ আয়োজন করা হয়।
এসময় প্রয়াত সাংসদের সহধর্মিণী পারভীন ওসমান ও তার একমাত্র পুত্র আজমেরী ওসমান উপস্থিত থেকে গরিব দু:খীদের মাঝে খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের আগে প্রয়াত নাসিম ওসমানের স্মরণে সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করা হয়।
