বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাসদ এর মেয়র প্রার্থী মোসলেহ উদ্দিনসহ সাধারণ কাউন্সিলর ১৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার এই পর্যন্ত সাত সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।
সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হচ্ছেন ১২ নং ওয়ার্ডে মো. সেলিম খান, ৯ নং ওয়ার্ডে বদিউজ্জামান, ১১ নং ওয়ার্ডে মঞ্জুর হোসেন, ১৮ নং ওয়ার্ডে রজিবুল ইসলাম, ৫নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ কাউছার, ২৫ নং ওয়ার্ডে সালাউদ্দিন ও ৪ নং ওয়ার্ডে নাজমুল হকসহ ১৫ জন।
গত ২৭ নভেম্বর যাচাই বাছাইয়ে বাতিল এবং ৩ ডিসেম্বর বাতিল হওয়া প্রার্থীদের আপিলের পর মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন ও সংরক্ষিত নারী আসনে ৩৭ জন প্রার্থী আছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, জাসদের এর মেয়র সহ ১৫ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য মৌখিকভাবে সর্তক এবং সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে লিখিতভাবে জানানো হয়েছে। ৫ ডিসেম্বর থেকে কেউ আইন ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
