বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।
জানা যায়, নারায়ণগঞ্জের নির্বাচনী এলাকায় মোট ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সোমবার সকাল থেকেই বিজিবি সদস্যদের মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২২ ডিসেম্বর এই সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারিত হয়েছে।
নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং আওয়ামী লীগের পক্ষে লড়ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। শুরু থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

