বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪ বিএনপির নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত।
বাকি ৩ জন জামিন প্রাপ্তরা হলেন,আড়াইহাজার থানা যুবদলের সভাপতি মো জুয়েল আহমেদ, এড. কামাল হোসেন ও ছাত্র মোঃ সোহাগ, কামাল। বাকি ৭৭ জন বিএনপি নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ হোসেনে আরা আকতারের আদালতে আসামি পক্ষের আইনজীবী এড. শাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন ও এড. খোরশেদ আলম মোল্লার মাধ্যমে জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত. বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে শোডাউনের ঘোষণা দেয়। উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই আজাদের পাঁচরুখীর বাড়িতে সমাবেত হতে থাকে। পরে আড়াইহাজার থানার পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা তাতে বাঁধা দেয়। এক পর্যায়ে আওয়ামী লীগ ও পুলিশের হামলা পন্ড হয়ে যায় তাদের সমাবেশ। পরে পুলিশ নজরুল ইসলাম আজাদকে প্রধাণ আসামি করে ৮৭ জন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে আড়াইহাজার থানার এসআই মাহফুজ বাদী হয়ে রাতে মামলাটি দায়ের করেন। মামলায় আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান বলেন, এটি একটি রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা। এর আগে এই মামলায় নজরুল ইসলাম আজাদ সহ সকল আসামি জামিনে ছিলেন । আজ ৮১ জন আসামি আদালত উপস্থিত হয়ে জামিন আবেদন করে । আজাদ সহ চার জনের জামিন মঞ্জুর করে বাকী বিএনপি’র ৭৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এটা খুবই দু:খজনক। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা হবে।
