বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ ও মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন জামিন পেয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপির নেতৃবৃন্দ বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের জামিন আবেদন মঞ্জুুর করেন।
বিএনপির নেতৃবৃন্দদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির,অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল সহ শতাধিক আইনজীবী।
এ সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট নেতা সাঈদ আহাম্মদ, নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা কৃষক দলের সহ-সভাপতি আবুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা ও মো নুরুজ্জামান প্রমুখ ।

