বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার ও মর্যাদা রক্ষায় ৮ দফা প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় নগর সভাপতি এইচএম রবিউল ইসলামের নেতৃত্বে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
দফাগুলো হলো, নারী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারিবারিক নিপীড়ন, জুলুম-নির্যাতন ও যৌতুকের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা ও চাকরিসহ সকল কর্মক্ষেত্রে হিজাব- নিকাব ও ধর্মীয় পোশাক পরিচ্ছেদ পরিধানের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নারীর সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্যসেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। সকল প্রকার বৈষম্য দূর করে কর্মক্ষেত্র নিরাপদ নিশ্চিত করতে হবে। নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় সুরক্ষা, অশ্লীল বিজ্ঞাপন, পর্ণগ্রাফী ও অবাধ যৌনাচার রোধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী শিক্ষা শিক্ষা, নারীর কর্মসংস্থান ও নারীর দক্ষতা উন্নয়ন নারী বান্ধব কর্মমূখী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিধবা, স্বামী পরিত্যাক্ত ও অসহায় নারীদের আত্ম-সামাজিক মর্যাদা নিশ্চিত করতে নিরাপদ কর্মসংস্থান ও সম্মানজনক ভাতা ব্যবস্থা চালু করতে হবে।নারী প্রতি কু-দৃষ্টি, নারী নির্যাতন, যৌন হয়রানি, ইভটিজিং ও ধর্ষণ রোধে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি দ্রুত বিচার আদালতের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষের প্রাপ্য অধিকারের ভিত্তিতে সম্পত্তি বন্টনের দীর্ঘসূত্রিতা ও বৈষম্যরোধে ইসলামের বন্টন রীতি চালু করতে হবে।
সর্বপরি নারীর অধিকার ও মর্যাদা সমুন্নত করতে ইসলামী বিধৌত বাঙালি ঐতিহ্যের বিকাশ করতে হবে।
লিফলেট বিরতণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাশার খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম হেলাল উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মদ তাজউদ্দিন, অর্থ সম্পাদক হুসাইন মুহাম্মাদ আল আমিন, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ রাসেল, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, শহর শাখার সভাপতি তারেক আহমেদ বাবলু, সাধারণ সম্পাদক জিকরুল হকসহ নেতৃবৃন্দ।

