BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জ-৪ নিয়ে জনগণের চাওয়া-পাওয়াকেই অগ্রাধিকার দেব: মাধবী মার্মা

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ১৪, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
নারায়ণগঞ্জ-৪ নিয়ে জনগণের চাওয়া-পাওয়াকেই অগ্রাধিকার দেব: মাধবী মার্মা
36
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ-৪ আসনে দায়িত্ব পাওয়ার পর এলাকার উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ও স্থানীয় সমস্যার ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। তিনি বলেছেন, কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তা স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। সে কারণেই তিনি প্রথমবারের মতো সদর উপজেলা পরিদর্শনে এসেছেন। সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাওয়া-পাওয়া ও এলাকার সমস্যাগুলো জানতেই তার এ সফর।

তিনি বলেন, কোথায় উন্নয়নমূলক কাজ প্রয়োজন, কোথায় কী দাবি রয়েছে এবং কোন এলাকায় কী ধরনের সমস্যা রয়েছে, তা স্থানীয়দের কাছ থেকেই জানতে চেয়েছি। তাদের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতে কোথায় এবং কীভাবে কাজ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাধবী মার্মা বলেন, উন্নয়ন পরিকল্পনা করার ক্ষেত্রে কোনো এলাকার প্রতি পক্ষপাত না করে প্রকৃত প্রয়োজন চিহ্নিত করা জরুরি। যেসব এলাকায় উন্নয়ন, কারিগরি সহায়তা কিংবা সরকারি সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয় চিহ্নিত করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। জনগণের প্রয়োজনকে সামনে রেখেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সদর উপজেলা পরিদর্শনের সময় তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পরে

এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ অর্জন করলেন মো. সোহাগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.