বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবস এবং নারায়ণগঞ্জ রাইডার ক্লাব (এনআরসি ) এর উদ্বোধনী উপলক্ষ্যে শহরে বিশাল গাড়ি বহর নিয়ে শোভাযাত্রা করেছে সংগঠনটি ।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে শহরের পাইকপাড়া আমিনা মঞ্জিল এলাকা হতে প্রায় ৩০টি গাড়ি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খানপুর এলাকায় গিয়ে কেক কাটার মধ্যদিয়ে সেবামূলক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ রাইডার ক্লাব (এনআরসি ) এর উদ্বোধন ঘোষনা করা হয়।
এ সময় র্যালীটির নেতৃত্ব দেন এম.আর.কে রিয়েন। গাড়ি বহরে আরও উপস্থিত ছিলেন ইফতি, জগৎ, মলয়, নিলয়, প্রভাব, শিশির, শুভ, ফাহিম, ফুয়াদ, নিবির, মাহিন প্রমুখ ।
এম.আর.কে রিয়েন জানান, আমাদের নারায়ণগঞ্জ রাইডার ক্লাবটির আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আমরা এর আগেও বিভিন্ন মানুষের বিপদে পাশে থাকার চেষ্ঠা করেছি। আমরা প্রায় ২শ শিক্ষার্থীর লেখাপড়ার খরচ চালাচ্ছি। এই সেবামূলক প্রতিষ্ঠানটিকে অনেক দুর এগিয়ে নেওয়ার স্বপ্ন আমাদের প্রত্যেকের। আমরা এই সংগঠনের মাধ্যমে যাতে করে আগামী দিন গুলোতে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তার জন্য সবাই দোয়া করবেন ।

