বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ পুলিশের ৮ টি উন্নয়ন প্রকল্প ও কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটিতে কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে তিনি পুলিশ লাইনসে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
এসময় আইজিপি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই আমরা কাজ করছি এবং সামনে আরো বেশী কঠোর হবো আমরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত এসপি মনিরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন) মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ইন্ড্রাস্টিয়াল পুলিশ) আব্দুস সালাম, ডিআইজি (ফাইনান্স এন্ড ডেভেলপমেন্ট) আবু হাসান মুহাম্মদ তারিক, ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, ব়্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) মো. রেজাউল হকসহ বাংলাদেশ পুলিশ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ৷

