প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক সকাল বার্তা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজু ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন’ এর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। গতকাল বুধবার ২৪ আগস্ট সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি জানান, একটি প্রভারশালী মহলের হাতে সংগঠনটি (নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন) কুক্ষিগত হয়ে গেছে। গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড, স্বেচ্ছাচারীতা, সংগঠনের কার্যালয়ের ভেতরে জুয়ার আসর বসানো সহ অনিয়মতান্ত্রিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে সংগঠনের কতিপয় সদস্য। এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

