বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জন আসামীকে আটক করা হয়েছে।
রবিবার রাত ৮ টা থেকে সোমবার ভোর ৫ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন(পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)’ এর নেতৃত্বে মোট ১৪ টি টিম কাজ করে। প্রতি টিমে একজন করে সাব ইন্সপেক্টর সহ ৯ থেকে ১০ জন করে ফোর্স অংশগ্রহন করে। উক্ত অভিযানে মোট ১৬ টি গ্রেফতারি পরোয়ানা (জি আর) ও ০৭ টি সিআর তামিল করা হয় এবং ০৪ টি সাজা পরোয়ানা গ্রেফতার করা হয়। মোট ২৭ টি পরোয়ানা(ওয়ারেন্ট) নিষ্পত্তি করা হয়। এছাড়াও অভিযানে ৮২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মোট ১১ টি মাদক মামলা দায়ের করা হয় এবং এ সংক্রান্তে ১২ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
