বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতি’র কার্যকরী পরিষদ ২০২৬-২০২৭ এর পরিচিতি সভা, অভিষেক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ১৮ জুলাই সকাল ১০টায় পঞ্চবটি সিটি ট্রাক টার্মিনাল কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতি’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আলহাজ্ব মো. হারুন অর রশীদ বাবুলকে সভাপতি এবং মো. সফিউদ্দিন প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
তাছাড়া কমিটিতে কার্যকরী সভাপতি আলহাজ্ব আলী আহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. আবদুল লতিফ মিঞা, সহ সভাপতি মো. রবিউল ইসলাম জমজম, যুগ্ম সম্পাদক মো. তুহিন, মো. শামিম খা, সহ সম্পাদক মো. হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক মো. আবু তাহের, প্রচার সম্পাদক মো. আওলাদ হোসেন খোকন, সহ প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, সমাজ কল্যান সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মোকশেদুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক মো. অলী, কার্যকরী সদস্য মো.আবু জামান, মো. শামীম তালুকদার, মো. মামুন জমাদ্দার, মো. চাঁন মিয়া, মো. আনোয়ার হাসেন মাদবর এর নাম ঘোষণা করা হয়েছে।
এ সময় সভাপতি বক্তব্যে বলেন, নব গঠিত নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতি নব গঠিত কমিটি মালিক- শ্রমিকদের কল্যানে কাজ করবে। অতীতের ন্যায় ট্রাক টার্মিনালের সকল সমস্যা নিয়ে আমরা ঐক্যমতের ভিত্তিতে কাজ করবো। হিংসা বিভেদ ভুলে মালিক- শ্রমিকদের স্বার্থে সকলে মিলেমিশে কাজ করতে হবে। আর পঞ্চবটি সিটি ট্রাক টার্মিনালটির জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিচিত সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ায় মালিক সমিতির সদস্য ও শ্রমিকদের নিয়ে মরহুম সাবেক সকল মালিক ও ড্রাইভার দের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
