প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা জার্নালিস্ট ইউনিটি আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু (দৈনিক সচেতন) সভাপতি ও সৈয়দ গোলাম সবুজ (দৈনিক ভোরের কথা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৮Ñ২০২০ইং দুই বছরের জন্য। বার সদস্য কমিটির এন.এস. টাওয়ার গর্ভঃ গালর্স স্কুল সংলগ্ন ১নং শেরে বাংলা রোড গতকাল সোমবার বেলা ৩ টায় কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্স (সাপ্তাহিক মুক্ত আওয়াজ) সহ সাধারণ সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন (দৈনিক দেশের আলো) অর্থ সম্পাদক, মোঃ মামুন হোসেন (দৈনিক রুদ্রবার্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া (সময়ের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রবাল কান্তি সাহা বাপ্পি (সত্যের পাতা), আন্তর্জাতিক সম্পাদক এইচ এম সোহেল আহমেদ (ডিপিসি নিউজ টোয়েন্টি ফোর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ইউ কে দাস (দৈনিক আজকের জন্মভূমি), কার্যকরী সদস্য মোঃ আলী হায়দার (ফ্রিল্যান্স), আবুল খায়ের (সাপ্তাহিক মুক্ত আওয়াজ), এড. মোঃ ইব্রাহিম (দৈনিক ভোরের সময়)।
