বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ কার্যক্রমে নারায়ণগঞ্জ কলেজ জেলা শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। সাংস্কৃতি প্রতিযোগীতা, ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ মোট ৯টি ইভেন্টে পুরস্কার লাভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে ৯১তম স্থান, এছাড়াও কলেজের নিজস্ব অর্থায়নে নির্মানাধীন ভবনের ৭তলা সম্পন্ন হওয়ার বিষয়টিও বিবেচনায় এনে জাতীয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮’তে নারায়ণগঞ্জ কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালের ফেব্রুয়ারী পূর্ণাঙ্গ কমিটির সভাপতির দায়িত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। উনি দায়িত্ব গ্রহণের পর থেকে নারায়ণগঞ্জ কলেজে সার্বিক ভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার ফলে আজকে নারায়ণগঞ্জ কলেজ জেলা শ্রেষ্ঠ কলেজ হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা কলেজের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এমপি সেলিম ওসমান সহ কমিটির সকল নেতৃবৃন্দের প্রতিদের অভিনন্দন সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

