নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত বাঙালি এর শ্লোগানে বদিউজ্জামান এর সম্পাদনা ও প্রকাশনায় নারায়ণগঞ্জ কথা অনলাইন নিউজ পোর্টাল এর শুভ উদ্ভোধন উপলক্ষে “চেতনায় মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে স্বাধীনতা রক্ষার্থে আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
শনিবার ৯ই মার্চ বিকেল ৪ ঘটিকায় এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম এর অনুপস্থিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ডা : (অব) মো : আবুল ফাতান প্রাক্তন অফিসার কমান্ডিং, সম্মিলিত সামরিক হাসপাতাল, আলী কদম সেনানিবাস।
বদিউজ্জামান এর সভাপতিত্বে, উজ্জল খান এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আবুল কালাম সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধা কেন্দ্রীয় কমিটি, আলহাজ্ব ডক্টর মো : কামরুজ্জামান কেন্দ্রীয় সদস্য ধর্ম বিষয়ক উপ কমিটি, এডভোকেট সামসুল হক ভূঁইয়া সভাপতি সোনারগাঁও থানা আওয়ামীলীগ, এডভোকেট নুরুল হুদা ডেপুটি কামান্ডার নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা, মোঃ জুয়েল হোসেন, এড. মোঃ রিয়াজুর রহমান তালুকদার সভাপতি নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগ, সাইফুল্লাহ মাহমুদ টিটু সভাপতি, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব, সাহাদাত হোসেন ভূইয়া সম্পাদক বাংলা সংবাদ, সোনিয়া দেওয়ান প্রীতি ঢাকার নিউজ প্রকাশক ও সম্পাদক, মোঃ রতন প্রধান উপদেষ্টা, নারায়ণগঞ্জ কথা অনলাইন নিউজ পোর্টাল মিজানুর রহমান সুজন সাবেক ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা, নির্বাহী সম্পাদক, রাশেদুল হাসান অভি ও ফটো সাংবাদিক রাজু খন্দকার প্রমুখ।
