বিজয় বার্তা ২৪ ডট কম
গুচ্ছ সংক্রমনের শিকার নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। আশঙ্কা করা হচ্ছে নমুনা সংগ্রহের পরিমান বৃদ্ধি করলে বাস্তব চিত্র উঠে আসতে পারে যা হতে পারে ভয়ঙ্কর। গত চব্বিশ ঘন্টায় নতুন ১ জন সহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১২ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৭ জন। যার মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৪ জন। এসব তথ্য নিশ্চিত করেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. চৌধুরী ইকবাল বাহার। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় গত দশ দিনে জ¦র, সর্দি কাশি ও শা¦সকষ্টসহ করোনা ভাইরাসের নানা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন।
এদিকে নারায়ণগঞ্জে আইন শৃংখলা বাহিনীর কঠোর তৎপরতার মধ্যেও লকডাউন অমান্য করে অনেকেই বাইরে বের হচ্ছেন। প্রয়োজন ছাড়াও নানা অজুহাতে মানুষকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন কারখানার শ্রমিকরা নানা কৌশল অবলম্বন করে জেলার বাইরে যাওয়্রার চেষ্টা করছেন। তাদের রোধ করতে জেলায় সড়ক মহাসড়ক ও নৌ-পথে মোট ২৫টি চেকপোস্টে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছেন বলে জানান জেলা প্রশাসন।
এদিকে নারায়ণগঞ্জে প্রাইভেট ক্লিনিকগুলো ডাক্তার সংকট থাকায় ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী। এদিকে করোনা সংক্রমন করতে সদর উপজেলায় নমুনা সংগ্রহের জন্য দুইটি সেন্টার প্রস্তুত করা হয়েছে। এছাড়া আইইডিসিআর দুই ইউনিট নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তারা প্রতিদিন মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করবেন বলে জানায় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।

