বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ মুসলিহীন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে সুধী মজলিস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলায় এই সুধী মজলিস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুসলিহীন নারায়ণগঞ্জ মহানগর’র সভাপতি আলহাজ্ব এ্যাড. মো: শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহঃ এর ছাহেব জাদা আমীরুল মুজলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান (নেছারাবাদ হুজুর)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রিনাউন ব্যাংকার মো: বজলুল হক সহ অনেকেই।
এ সময়ে আলোচনা সভা শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিবেশন করেন আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান (নেছারাবাদ হুজুর)।

