BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জে প্রবেশমুখে পন্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ২৫

BijoyBarta 24 by BijoyBarta 24
ফেব্রুয়ারি ৫, ২০২৪
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
নারায়ণগঞ্জে প্রবেশমুখে পন্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ২৫
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের প্রবেশমুখে পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ২৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার (৫ ফেব্রুয়ারী) দুুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ূয়া বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ ও ১২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, মোঃ জুয়েল আহমেদ (৩০),  মোঃ শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০),  মোঃ আশরাফ উদ্দিন (৪০),  খলিল (৪০), মোঃ ওমর ফারুক (২৮), মোাঃ ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), মোঃ বিপ্লব খান (২৯),  মোঃ ফরহাদ (২৮), মোঃ আসিফ (২১), মোঃ আতিকুর রহমান (৪৫), মারুফ হোসেন (২৮)।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, মোঃ কবির হোসেন (২৮), রানা (৩০), মোঃ রাজিব (৩০), দিপু (১৯), মোঃ সাদ্দাম হোসেন (১৮), মোঃ সুমন খান লাল (৩২), আব্দুর রহমান মুন্না (৪০), মোঃ সোহেল (৩৫), আল আমিন(৩৫), মোঃ ইশবাল (৪৫),  মোঃ রকিবুল হাসান (২৬), মোঃ রাসেল (২৫)।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ূয়া জানান, রবিবার (৪ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জের বিভিন্ন প্রবেশমুখে পণ্যবাহী ট্রাকে চাঁদা আদায়কালে হাতেনাতে ২৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ১৩ জন চাঁদাবাজকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ ও ১২ জন চাঁদাবাজকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।  এই সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,  সম্প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। সড়ক-মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। যার ফলে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম। পণ্য পরিবহণে চাঁদাবাজির ঘটনা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হওয়ায় এই সমস্যা সমাধানে চাঁদাবাজদের গ্রেফতারে নজরদারি বাড়ায় র‌্যাব-১১।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে। তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবস্থান নেয়। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও দেয়। ড্রাইভাররা তাদের চাঁদা দিতে না চাইলে তাদের গাড়ি ভাঙচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক ড্রাইভাররা ও ব্যবসায়ীরা জিম্মি। এই বাড়তি খরচের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তিনি জানান, আভিযানিক দল চাঁদাবাজদের গ্রেফতার করতে সক্ষম হয়। যার মধ্যে ১৩ জন চাঁদাবাজকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ ও ১২ জন চাঁদাবাজকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকারীদের বিরুদ্ধে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর অভিযান চলমান থাকবে।
পরে

শামীম ওসমানকে অনুনয় বিনয় করে ঘেরাও করলেন হকাররা

আগে

প্রমিলা ক্রিকেটের জন্য তানভীর আহমেদ টিটু’র ক্রীড়া সামগ্রী প্রদান

আগে
প্রমিলা ক্রিকেটের জন্য তানভীর আহমেদ টিটু’র ক্রীড়া সামগ্রী প্রদান

প্রমিলা ক্রিকেটের জন্য তানভীর আহমেদ টিটু’র ক্রীড়া সামগ্রী প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.