বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে পাম্পগুলোতে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে তা বর্তমান চাহিদার তুলনায় অনেক কম। ফলে কোথাও পাম্প তেল পাচ্ছে না। আবার কোথাও প্রয়োজনের তুলনায় কম পাচ্ছে।
সরেজমিনে নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে দেখা যায়, গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের কথা থাকলেও বাস্তবে তা পূরন করতে পাড়েনি তাই জ্বালানী তেলের সংকট রয়েই গেছে।
ডিপোগুলো আমাদের রেশনিং পদ্ধিতিতে জ্বালানী তেল দিচ্ছে যা আদের চাহিদর তুলনায় অনেক কম।
তবে কয়েকটি পাম্পে জ্বালানী তেল সরবরাহ থাকলেও বেশীর ভাগ পাম্পে তেল নেই। আজ মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে আসা গাড়িচালকদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া ডিপো থেকে সীমিত আকারে পাওয়া সরবরাহকৃত তেল শেষ হওয়ায় শহরের বেশিরভাগ পাম্পই তেল বিক্রি বন্ধ ছিলো।
পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল পাওয়ায় তারা একই পদ্ধতিতে গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। প্রতিনিয়তই গ্রাহকদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হচ্ছে। যার কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।।গ্রহকেরা জানায়,। জ্বালানি সরবরাহ বন্ধ বা সীমিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন বাস, ট্রাক,প্রাইভেট কার ও সাধারণ মোটরচালকরা। বিশেষ করে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।।চাহিদা তুলনায় কম তেল পেয়ে দৈনন্দিক কাজকর্ম পূরন করতে পারচ্ছেনা তারা। তাই তারা দ্রুত সমস্যার সমাধান ও নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
