বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ মাদক ব্যবসায়ী , মাদকসেবী, ছিনতাইকারী, কিশোরগ্যাং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ মোট ৭১ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ২৪ ঘন্টার অভিযানে সদর, বন্দর, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ, সোনারগাও, রুপগঞ্জ ও আড়াইহাজার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় অভিযানে ২১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ২৮ জন, ছিনতাইকারী ৯ জন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জন ও কিশোর গ্যাং সহ মোট ৭১ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী, মাদকসেবী ও কিশোরগ্যাং, ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
