বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রমজান এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাহিন (৪৩), মোঃ বিল্লাল হোসেন (৩৮), মোঃ আমির হোসেন (৪১) এবং মোঃ সম্রাট (৪০)।
পুলিশ দাবি করে জানায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ব্যবহার করে মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

