বিজয় বার্তা ২৪ ডট কম
মহামারী করোনাভাইরাসের সংক্রমন দিন দিন বেড়েই চলেছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যু ১৯৯ জন। জেলায় নতুন করে ৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্ত ১১৯৪৩ জন।
আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৫৬২ জনের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। ৭৩ জন নতুন শনাক্তসহ মোট রোগী ১১ হাজার ৯শত ৪৩ জন। মোট মৃত্যু হয়েছে ১৯৯। নতুন করে ১১৭ জন সহ এ যাবৎ সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ৭১৩ জন।

