বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলছে। জেলায় সংক্রমনের হার বেড়ে দাড়িয়েছে ২৩.৮৫ ভাগ। সোনারগাঁয়ে ৩ জন ও রুপগঞ্জের একজন সহ জেলায় গত চব্বিশ ঘন্টায় ৪ জন করোনায় মৃত্যুবরন করেছেন।
গত চব্বিশ ঘন্টায় ৯৩৫ জনের নমুনা সংগ্রহের মধ্যে ২২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ২৯১ জন ও মোট আক্রান্ত ২২ হাজার ৬৬৫ জন। জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৮৪২ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

